বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

নড়াইল-২ আসনে জেএসডির প্রার্থী ফকির শওকত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৪৯ বার পঠিত
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৪:৪০ অপরাহ্ণ

নড়াইল-২ (লোহাগড়া উপজেলা ও নড়াইল পৌরসভাসহ সদরের আংশিক) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মনোনয়ন পেয়েছেন দৈনিক প্রভাত ফেরীর প্রকাশক ও সম্পাদক ফকির শওকত।

রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে সারাদেশের প্রার্থী ঘোষণা করে জেএসডি কেন্দ্রীয় কমিটি। ঘোষিত ১৭০ জনের তালিকার মধ্যে নড়াইলে জেএসডির প্রার্থী একমত্র ফকির শওকত। ২০২৪ সালের নির্বাচনেও ফকির শওকত এই আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন।

এদিকে ঘোষিত তালিকায় যশোরের পাঁচটি আসনেও প্রার্থীর নাম রয়েছে। এদের মধ্যে যশোর-১ আসনে বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, যশোর-৩ আসনে সৈয়দ বিপ্লব আজাদ, যশোর-৪ আসনে আবু মুসা, যশোর-৫ আসনে আইয়ুব মাস্টার এবং যশোর-৬ আসনে সাংবাদিক এসকে এম তহীদুজামান (তহীদ মনি)। এবার সকল প্রার্থী দলীয় প্রতীক ‘তারা’ মার্কায় ভোট করবেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর