বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে নারী সমাজের ভুমিকা অনস্বীকার্য – আকবরশাহ থানা মহিলা জামায়াত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৩৭ বার পঠিত
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :অদ্য ১১ এপ্রিল শনিবার আকবরশা থানা মহিলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী এক দায়িত্বশীল শিক্ষা শিবির থানা সেক্রেটারি ফাতেমা খাতুনের সভাপতিত্বে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী শুরা ও কর্ম পরিষদ সদস্য ও জোন পরিচালক উম্মে ফাতিমা।এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আকবরশাহ থানা জামায়াতের আমীর অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে নারী সমাজের ভুমিকা অনস্বীকার্য।তিনি বলেন, এ দেশটাকে গড়তে প্রতিটি ক্ষেত্রে নারীদের মূল্যায়ন করতে হবে।তিনি সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে আকবরশাহ থানা জামায়াতের আমীর অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরী বলেন,আজ সারাদেশে নারীরা তাদের নিরাপত্তা নিয়ে শংকিত।জামায়াত ক্ষমতায় আসলে নারীদের সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এতে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের শুরা সদস্য ও আকবরশাহ থানা মহিলা জামায়াতের সাবেক সেক্রেটারি ডাঃ নুর জাহান।সঞ্চালনায় ছিলেন থানা সহ-সেক্রোটারী সুলতানা রাজিয়া।

সবশেষে সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে শিক্ষা শিবিরের কার্যক্রম শেষ গয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর