বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত।

চট্টগ্রামে কুখ্যাত সন্ত্রাসী তুহিন গ্রেফতার হাতের কব্জি বিচ্ছিন্নের ঘটনায় ১৮ মামলার আসামি, আদালতে প্রেরণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১১ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার এজাহারভুক্ত কুখ্যাত সন্ত্রাসী সৈয়দ মো. তুহিন (৩৯)-কে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে হাতের কব্জি বিচ্ছিন্নের চাঞ্চল্যকর ঘটনাসহ মোট ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল ২০২৬ দুপুর ২টার দিকে পটিয়া থানাধীন আমির ভান্ডার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিক-নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন। এ সময় মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ বিভাগ) একটি দলও অভিযানে সহায়তা করে।

গ্রেফতার তুহিন কোতোয়ালী থানার বদরপাতি লেইন এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতির প্রস্তুতি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে কোতোয়ালী থানায় একাধিক মামলা রয়েছে। সর্বশেষ, হাতের কব্জি বিচ্ছিন্নের ঘটনায় দায়ের করা কোতোয়ালী থানার মামলা নং-১৯ (তারিখ: ৬ এপ্রিল ২০২৬)-এর এজাহারভুক্ত ৩ নম্বর আসামি তিনি।

পুলিশ জানায়, তুহিনের বিরুদ্ধে ২০১৫ সাল থেকে বিভিন্ন সময়ে দায়ের হওয়া অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোট ১৮টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর