নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার হুলাইনস্থ হযরত ইয়াছিন আউলিয়া মাজার প্রাঙ্গনে এতে সভাপতিত্ব করেন হযরত ছৈয়দ ইয়াছিন আউলিয়ার (র.) ও মওলানা ছৈয়দ আব্দুল হামিদ শাহ্ (র) ওরশ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় বার আউলিয়া খ্যাত অলি হুলাইন হযরত সৈয়দ এয়াছিন আউলিয়া (রঃ) ও সৈয়দ মাওলানা আব্দুল হামিদ শাহ্ (রঃ) এর বার্ষিক ওরশ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
শুক্রবার ( ৩ এপ্রিল ) নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে এই ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
হযরত ছৈয়দ ইয়াছিন আউলিয়ার (র.) ছিলেন প্রখ্যাত সুফি সাধক, ইসলাম প্রচার ও সুন্নিয়তের পতাকাবাহী উচুস্তরের অলি, ইসলাম প্রচারের শুরুর দিকের অন্যতম অংশীদার, নবী বংশের উজ্জ্বল নক্ষত্র, ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের প্রথম সময়কার সারথি৷ তিনি আরব থেকে বাংলার জমিনে ইসলাম প্রচারে আগমন করেন হযরত খাজা গরীবে নাওয়াজ ’র জন্মের ১১৫ বছর পূর্বে।

ওরশ উপলক্ষে সকাল থেকেই হুলাইনস্থ হযরত ইয়াছিন আউলিয়া মাজার প্রাঙ্গণে ভক্ত, আশেকান দের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজারো ভক্ত ও অনুসারীরা এ আধ্যাত্মিক মিলনমেলায় অংশগ্রহণ করেন। কোরআন খতম, খতমে গাউছিয়া, জিয়ারত, জিকির আজকার, কিয়াম চলে পুরো দিন রাতব্যাপী। রাত ৮ টা থেকে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল, আলোচনা সভা ও মোনাজাতসহ নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে এই আয়োজন পরিচালিত হয়।
এতে সভাপতিত্ব করেন হযরত ছৈয়দ ইয়াছিন আউলিয়ার (র.) ও মওলানা ছৈয়দ আব্দুল হামিদ শাহ্ (র) মাজার পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব নাজিম উদ্দিন চৌধুরী সভাপতির বক্তব্যে তিনি বলেন, হুলাইন হযরত সৈয়দ এয়াছিন আউলিয়া (রঃ) ও সৈয়দ মাওলানা আব্দুল হামিদ শাহ্ (রঃ) ছিলেন একজন জগত বিখ্যাত আধ্যাত্মিক সাধক ও ইসলাম প্রচারের রূপকার। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবতার চর্চা বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ও আন্দরকিল্লা শাহে জামে মসজিদের সাবেক নায়েবে খতিব আল্লামা নূর মোহাম্মদ ছিদ্দিকী (ম: জি: আ:)। তিনি তার বক্তব্যে বলেন, আধ্যাত্মিক সাধকরা মানুষের হৃদয়ে আল্লাহ ও রাসুলের প্রেম জাগ্রত করেন। হযরত সৈয়দ এয়াছিন আউলিয়া (রঃ) ও সৈয়দ মাওলানা আব্দুল হামিদ শাহ্ (রঃ) জীবন ও কর্ম সেই আধ্যাত্মিক সাধনার উজ্জ্বল উদাহরণ।
এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হযরত সৈয়দ এয়াছিন আউলিয়া (রাঃ) ও হযরত সৈয়দ মাওলানা আব্দুল হামিদ শাহ ( রাঃ) জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ ইউনুস আল কাদেরী [মা:জি:আ:]।, হযরত সৈয়দ এয়াছিন আউলিয়া (রাঃ) ও হযরত সৈয়দ মাওলানা আব্দুল হামিদ শাহ ( রাঃ) জামে মসজিদের পেশ ইমামসহ
আরো অনেকে। তারা তাদের বক্তব্যে হযরত সৈয়দ এয়াছিন আউলিয়া (রাঃ) ও হযরত সৈয়দ মাওলানা আব্দুল হামিদ শাহ ( রাঃ) এর আধ্যাত্মিক জীবন, মানবিক গুণাবলি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে আগত ভক্ত ও অনুসারীদের মাঝে তবারুক বিতরণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই ওরশ শরীফে হাজারো ভক্তদের অংশগ্রহণে পুরো দরবার প্রাঙ্গণ আধ্যাত্মিক আবহে মুখর হয়ে ওঠে।