বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প: ১৫০ রোগীর চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৪৬ বার পঠিত
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ

গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার জামতলা বাজার সংলগ্ন এলাকায় আজ (২৮ মার্চ ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোন সদর থেকে আগত মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি)-এর নেতৃত্বে এ ক্যাম্প পরিচালিত হয়। দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র, অসহায় ও বয়স্ক মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

ক্যাম্পে মোট ১৫০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ১০৪ জন পাহাড়ি এবং ৪৫ জন বাঙালি রোগী ছিলেন। পাশাপাশি সকল রোগীর মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সিন্দুকছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর