বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১২ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১:১১ অপরাহ্ণ

নুর হোসাইন সুমন: সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি:যথাযত মর্যাদা ও র‍্যালী, আলোচনা সভা, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নোয়াখালীর সেনবাগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

দিনের শুরুতে মাননীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক, উপজেলা প্রশাসন, প্রশাসনের বিভিন্ন দপ্তর, বিএনপি ও অঙ্গসংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্মৃতি স্তম্ভে ফুলেল শুভেচছা জানান।
এরপর সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মনোরম কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শারিরীক কসরত প্রদর্শনী, ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নুর পেয়ারা,সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক এম এ আজিম চৌধুরী,অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) হযরত আলী,নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার,পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ফারুক বাবুল, সদস্য সচিব সহিদ উল্যাহ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব জয়নুল আবদিন ফারুক মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে শ্রদ্ধার সাথে স্মরণ করে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।
এ সময় তিনি বলেন আর ভেদাভেদ নয়,প্রতিহিংসা বা প্রতিশোধ নয়,সব ভুলে দেশকে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান।

প্রশাসনের উদ্যেশ্য জনাব জয়নুল আবদিন ফারুক বলেন, আপনাদের উপর কেউ খবরদারী করবেনা,আপনারা আপনাদের উপর অর্পিত দ্বায়িত্ব যথাযথ ভাবে পালন করুন,মাদক,ইভটিজিং, কিশোর গ্যাং নির্মুলে আমার জিরো টলারেন্স নীতি থাকবে,আমার দলের কেউ হলে তাকে আগে আটক করবেন।

এরপর সেনবাগ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন সেনবাগ উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সেনবাগ-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
এ সময় প্রধান অতিথি জয়নুল আবদিন ফারুক কে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয় এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উপহার দিয়ে সম্মানিত করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর