বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

মনছুরিয়া পাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী সম্পন্ন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১২০ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ২:১৭ পূর্বাহ্ণ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে চট্টগ্রামের সাতকানিয়া সদরের ছোটবারদোনার মনছুরিয়া পাড়ায় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য ও আনন্দঘন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) রাতে আয়োজিত এ মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী।

সংগঠনটির উপদেষ্টা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া এবং অর্থ সম্পাদক মোহাম্মদ মিজবাহ উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আলহাজ্ব আবু বক্কর, আলহাজ্ব হাবিবুর রহমান, মোহাম্মদ সেলিম, নুর মোহাম্মদ সওদাগর ,শাহ আলম সওদাগর, নুরুল হক সওদাগর , গোলাম মাওলা আলী, আবুল মনছুর মেম্বার প্রমুখ।

বক্তারা বলেন, ঈদ কেবলমাত্র আনন্দের উৎসব নয়, এটি মানুষের মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধনকে সুদৃঢ় করার এক মহৎ উপলক্ষ। সমাজে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, সামাজিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সংগঠনটির প্রধান উপদেষ্টা ,আবু বক্কর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, তরুণ প্রজন্মসহ বিভিন্ন শ্রেণী -পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলা পরিণত হয় প্রাণবন্ত এক সামাজিক উৎসবে। ঈদের আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে পুরো আয়োজনজুড়ে ছিল এক উষ্ণ ও আন্তরিক পরিবেশ।

আয়োজকরা জানান, সমাজের কল্যাণ ও মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন জোরদারে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত এবং প্রায় ২০০০ জনের নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর