বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

মানবিক হাতিয়া সংগঠনের উদ্যোগে ১৭০জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২২০ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ

ছায়েদ আহামেদ, হাতিয়া(নোয়াখালী) প্রতিনিধি: মানবিক হই মানব সেবায় এ স্লোগানকে সামনে রেখে মানবিক হাতিয়া সংগঠনের উদ্যোগে ১৭০ জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার(১৯ মার্চ) বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্য নলচিরা মাইন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বৈজ্ঞানিক কর্মকর্তা ও হাতিয়া দ্বীপ সমিতির শিক্ষা সাহিত্য ও গবেষণা সম্পাদক মো. রিপাজ উদ্দিন এবং সংগঠনটির সভাপতি ডাক্তার মো. জসিম উদ্দিন উপস্থিত থেকে দরিদ্রদের হাতে এসব ঈদ সামগ্রী তুলে দেন।

এসময় মানবিক হাতিয়া সংগঠনের সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংবাদিক জাকের হোসেন, ডাক্তার আয়াত উল্লাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর