বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

ঈদ ও বিজু উপলক্ষে মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ঈদ উপহার বিতরণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৯৩ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ

ছোটন চৌধুরী, মাটিরাঙ্গা প্রতিনিধি:মাটিরাঙ্গা উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর ও পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব ‘বিজু’ উপলক্ষে ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। উপহার বিতরণের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহায়তা প্রদান করে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে মাটিরাঙ্গা জোন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে গুইমারা রিজিয়ন এর অধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে জোন কমান্ডারের পক্ষ থেকে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ ও বিজুর উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার হিসেবে দেওয়া হয় সেমাই, গুঁড়ো দুধ, চিনি, বাদাম, চাল, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। একইসঙ্গে একটি স্থানীয় স্কুলে শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ এবং সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি। তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই সাধারণ মানুষের পাশে রয়েছে। ধর্মীয় ও সামাজিক উৎসবগুলোতে সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। যাতে প্রত্যেকে সমানভাবে ঈদ ও বিজুর আনন্দ উপভোগ করতে পারে।”

স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলে এমন সমন্বিত উদ্যোগ—যেখানে খাদ্য সহায়তার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবাও অন্তর্ভুক্ত—তা সত্যিই প্রশংসনীয়। উপকারভোগী পরিবারগুলোও এই সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের পদস্থ সামরিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মানবিকতা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে সেনাবাহিনীর এই উদ্যোগ এলাকায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সচেতন মহল।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর