বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ঈদ উপহার বিতরণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৫৫ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১:৫৬ পূর্বাহ্ণ

ছোটন চৌধুরী, মাটিরাঙ্গা প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুঃস্থ, অসহায় ও নিম্নআয়ের ১৬০পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ও শতাধিক অসহায়কে শাড়ি বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

বুধবার (১৮ মার্চ) সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, উপজেলা শ্রমিকদলের সভাপতি তরিকুল ইসলাম সনি, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান বলেন, “সরকার সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঈদের আনন্দ যেন কেউ অর্থাভাবে ম্লান না হয়, সে লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হচ্ছে।”

নগদ অর্থ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, “ঈদের আগে এই সহায়তা আমাদের জন্য অনেক উপকারে আসবে। এতে আমরা পরিবারের প্রয়োজনীয় কেনাকাটা করতে পারব।”
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে স্বস্তি এনে দেয় এবং উৎসবের আনন্দকে করে তোলে আরও অর্থবহ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর