বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

ভোটের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করেছেন তারেক রহমান, জয়নুল আবদিন ফারুক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৭০ বার পঠিত
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ২:৩০ পূর্বাহ্ণ

সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি: হাতের আঙ্গুলের ভোটের কালি না শুকাতেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ফ্যামিলি কার্ড বিতরণ ও বাস্তবায়ন,১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করেছেন,খতিব,ইমাম মুয়াজ্জিনদের সম্মানি দিয়েছেন, খাল খনন শুরু হচ্ছে,অচিরেই কৃষি কার্ড চালু হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালীর সেনবাগ-সোনাইমুড়ি আসনের ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শনিবার উপজেলার ডমুরুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জনাব জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন।

জনাব ফারুক বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ এর সুফল বাংলাদেশের জনগণ অচিরেই দেখতে পারেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা অনেক নির্যাতন সয়েছেন,তবে আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না,যারা দল করেও ধানের শীষের বিরুদ্ধে ভোট করেছেন তাদের দল বহিষ্কার করে শাস্তি দিয়েছেন,সুতরাং আমাদের আর কিছু বলা বা করা লাগবে না।তিনি চাঁদাবাজি,সন্ত্রাসী কার্মকান্ড,মাদকের বিরুদ্ধে সবাইকে সতর্ক করে দেন।

ডমুরুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও আকরাম হোসেনের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন,সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, ইফতার কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিয়া মো: ইলিয়াস,পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ফারুক বাবুল,বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ভূঁইয়া, উপজেলা মহিলা দলের আহবায়ক সুফিয়া আক্তার মনি,উপজেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফা, বিএনপি নেতা ওমর ফারুক,মাস্টার মীর হোসেন,সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমার মাগফিরাত ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনায় দোয়া করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর