বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাঁশখালীতে বন্যার্তদের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। মাটিরাঙ্গায় বন্যায় কর্মহীন ৭০ পরিবার পেল চাল কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফি ও কাজুবাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​”পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই, প্রয়োজন নাগরিক সচেতনতা: চসিক মেয়র” সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক “আবু সাঈদ-ওয়াসিমরা সাহস ও দেশপ্রেমের প্রতীক, ইতিহাস বিকৃতির সুযোগ নেই: চসিক মেয়র” চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন হস্তান্তর করলেন চসিক মেয়র চসিক মেয়রের আশ্বাসে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশন ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়: চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর

সেনবাগে ৪ শতাধিক হত দরিদ্রকে ঈদ উপহার সামগ্রী দিল বিএনপি নেতা আজাদ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৩৩ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১:২৩ অপরাহ্ণ

সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি:নোয়াখালীর সেনবাগে ঈদ উপলক্ষে ৪ শতাধিক দরিদ্র ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন সেনবাগ পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার উল্যাহ আজাদ।

শুক্রবার পৌর শহরের দক্ষিণ কাদরা এলাকায় উপহার সামগ্রী বিতরক আনোয়ার উল্যাহ আজাদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াছিন আলী বাবরের সঞ্চালনায় উক্ত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন জাতীয় সংসদে ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক এম এ আজিম চৌধুরী, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহবায়ক আবদুল হান্নান লিটন, পৌর বিএনপির সদস্য সচিব সহিদ উল্যাহ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ন আহবায়ক ফারুক বাবুল,বিএনপি নেতা আবুল বাহার,উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব হাজী জাফর আহম্মেদ,পৌর যুবদলের আহবায়ক মোকারম হোসেন, পৌর শ্রমিক দলের আহবায়ক মহিন উদ্দিন,ওয়ার্ড বিএনপি নেতা আবু বকর ছিদ্দিক, বকুল আলম, নিজাম উদ্দিন, এমদাদ হোসেন জুয়েল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব জয়নুল আবদিন ফারুক বিএনপি তথা ধানের শীষ কে ভোট দিয়ে বিজয়ী করায় সকলের প্রতি ধন্যবাদ জানান এবং সরকারের প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড পর্যায়ক্রমে সব এলাকায় পাবেন এবং সকলকে ধৈর্য্য ধরার আহবান জানান। এ সময় দলের নেতাকর্মীদের কোনভাবে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহবান জানান।

এছাড়া মানবিক এ উদ্যোগ নেয়ায় আনোয়ার উল্যাহ আজাদ কে ধন্যবাদ জানিয়ে এধরণের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান।পরে তিনি হত দরিদ্র নারী-পুরুষের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর