বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

রোটারি লিটারেসী স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১২৩ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের ফিরোজ শাহ কলোনি এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে রোটারি ক্লাব অব চিটাগাং সিটি। আজ সোমবার দুপুর ২ ঘটিকায় ক্লাবটির পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘রোটারি লিটারেসী স্কুল’ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এতিম, দুস্থ ও পথ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

ফিরোজ শাহ কিন্ডারগার্টেন সংলগ্ন স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি লিটারেসী স্কুলের পরিচালক জনাবা রাশেদা রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • রোটারিয়ান শরীফুর রহমান (সফল পাষ্ট প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব চিটাগাং সিটি)

  • রোটারিয়ান কামরুন নাহার (প্রেসিডেন্ট নমিনি)

  • স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ, সহকারী সিনিয়র শিক্ষকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা।

সভাপতির বক্তব্যে রাশেদা রহমান বলেন, “রোটারি ক্লাব অব চিটাগাং সিটির এই মহৎ উদ্যোগের কারণে গত প্রায় ১০ বছর ধরে এই এলাকার দুস্থ ও এতিম শিশুরা প্রাথমিক শিক্ষার ছোঁয়ায় নিজেদের আলোকিত করার সুযোগ পাচ্ছে। শিক্ষার উপকরণ বিতরণের মাধ্যমে শিশুদের পড়াশোনায় আরও উৎসাহ বাড়বে।” তিনি ক্লাবের এই নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিগত এক দশক ধরে এই স্কুলটি সুবিধাবঞ্চিত শিশুদের ঝরে পড়া রোধ এবং মৌলিক শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অতিথিবৃন্দ শিশুদের হাতে নতুন শিক্ষা সামগ্রী তুলে দেন এবং ভবিষ্যতে এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর