বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

শিক্ষা দপ্তরে শিক্ষকদের প্রয়োজনীয় কাজ সহজিকরণের দাবি ২০২০ ব্যাচের

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৪৮ বার পঠিত
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ

ছায়েদ আহামেদ,হাতিয়া(নোয়াখালী): হাতিয়ায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ব্যাচ-২০২০(যোগদান ২০২৩) এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষে ‘পুনর্মিলনী উদযাপন’ অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষকরা তাদের অফিসিয়াল কাজে সহযোগিতা পেতে উপজেলা শিক্ষা অফিসের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

শনিবার(২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় দ্বীপ উন্নয়ন সংস্থা হলরুমে ২০২৩ সালে যোগদানকৃত প্রাথমিক সহকারী শিক্ষকরা এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, শিক্ষা দপ্তরের হিসাব সহকারী মিরাজ উদ্দিন, ইউআরসি’র ডাটা এন্ট্রি অপারেটর ছাকায়েত হোসেন প্রমুখ।

২০২০ ব্যাচ এর প্রাথমিক সহকারী শিক্ষকদের আয়োজনে অনুষ্ঠিত সভায়- ভুক্তভোগী এ শিক্ষকরা তাদের আলোচনা পর্বে বলেন, শ্রান্তি বিনোদন ভাতা, স্থায়ীকরণ, ছুটি ও মাতৃত্বকালীন ছুটিসহ অফিসিয়াল সকল কাজে শিক্ষা অফিসের সহযোগিতা পেলে তাদের বিভিন্ন ভাবে উপকার হয়। না হয়- নানাভাবে তাদের সমস্যার সম্মুখীন হতে হয়।

এসময় অতিথিরাও শিক্ষকদের এ দাবির প্রেক্ষিতে সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য প্রদান করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর