বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

গরু চুরি করতে গিয়ে সাহাব উদ্দিন গ্রেফতার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫১৮ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে দিনে-দুপুরে গরু চুরি করার সময় মো: সাহাব উদ্দিন (৩২) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সাহাব উদ্দিন চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার ফিরোজ শাহ কলোনীর বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে মাঠে বাঁধা অবস্থায় গরু চুরির চেষ্টা করার সময় স্থানীয় লোকজন সাহাব উদ্দিনকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী গরুর মালিক মো: বেলাল হোসেন মিয়া জানান, তার একটি গরু শুক্রবার দুপুরে চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহযোগিতায় চোরকে আটক করা হয়। এর আগেও এই এলাকা থেকে একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে নিজামপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর