বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাঁশখালীতে বন্যার্তদের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। মাটিরাঙ্গায় বন্যায় কর্মহীন ৭০ পরিবার পেল চাল কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফি ও কাজুবাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​”পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই, প্রয়োজন নাগরিক সচেতনতা: চসিক মেয়র” সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক “আবু সাঈদ-ওয়াসিমরা সাহস ও দেশপ্রেমের প্রতীক, ইতিহাস বিকৃতির সুযোগ নেই: চসিক মেয়র” চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন হস্তান্তর করলেন চসিক মেয়র চসিক মেয়রের আশ্বাসে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশন ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়: চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর

খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারে সাহসী ভূমিকা চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে: ওয়াদুদ ভুঁইয়া

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৪৭ বার পঠিত
আপডেট : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ

ছোটন চৌধুরী, মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দীর্ঘ সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অদম্য সাহসী ভূমিকা দেশের সকল নেতা-কর্মীর জন্য অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে মাটিরাঙ্গা চৌধুরী কমিউনিটি সেন্টারে আয়োজিত এক শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড অনুষ্ঠান টি আয়োজন করে।

বক্তব্যে ওয়াদুদ ভুঁইয়া বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধই আমাদের স্বাধীনতার একমাত্র ভিত্তি। একটি গোষ্ঠী ১৯৭১-এর মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে ২৪ জুলাইকে মুক্তিযুদ্ধের দিন হিসেবে ঘোষণার অপচেষ্টা চালিয়েছিল, যা কখনো গ্রহণযোগ্য নয়। মুক্তিযুদ্ধের চেতনা, আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে খাটো করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইতিহাসের সত্য বদলানো যায় না ১৯৭১ আমাদের গর্ব, শক্তি এবং অস্তিত্বের মূল ভিত্তি।

তিনি আরও বলেন, নানা প্রতিকূলতা, নির্যাতন ও দীর্ঘ কারাবাস সত্ত্বেও বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।

দোয়া মাহফিলে মাটিরাঙ্গা উপজেলার মুক্তিযোদ্ধা, তাঁদের সন্তান কমান্ডের সদস্য ও পরিবারের লোকজন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দীর্ঘায়ু এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন।

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সোহাগের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বেলছড়ি বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা সন্তান কমান্ডের সদস্য সালাহউদ্দিন আহম্মেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র কিশোর ত্রিপুরা, সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, মো. সাদ্দাম হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি বাদশা মিয়া, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামীসহ উপজেলার মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, সন্তান কমান্ডের সদস্য এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর