বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন জামায়াত প্রার্থী

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১২৬ বার পঠিত
আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ

এস কে সাগর,নওগাঁ জেলা প্রতিনিধি : নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন ত্রয়োদশ সংসদ নির্বাচেনর জামায়াত প্রার্থ
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতাঃ নওগাঁর নিয়ামতপুরে সাংবাদিকদেও সাথে মতবিনিময় করলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬, নওগাঁ-১ আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী।

নিয়ামতপুর উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা, টেলিভিশনের সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৯ জানুয়ারী শুক্রবার বেলা ১১টায় জামায়াতে ইসলামী বাংলাদেশ নিয়ামতপুর উপজেলা শাখার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের জামায়াতে ইসালামী বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের কর্মপরিষদ সদস্য, মোঃ আফজাল হোসেন, আমীর, নিয়ামতপুর উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ, নায়েবে আমীর মোঃ ইব্রাহীম হোসেন, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জেলা এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সদস্য এ্যাডভোকেট এস,এম জোবায়ের হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের নিয়ামতপুর উপজেলা শাখার প্রচার সম্পাদক সুলতান আহমেদ।

আরো উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি আব্দুল মতিন, আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, সদস্য এস,এম সাগর দাস,সদস্য আব্দুল্লাহ আল মামুন, নিয়ামতপুর প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান সাজু, সহ-সভাপতি রুহুল আমীন, সদস্য জাকির হোসেন প্রমূখ।

গভায় প্রধান অতিথি জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, আমরা শতভাগ আশাবাদী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমরাই নির্বাচিত হবো। আর আমরা নির্বাচিত হলে আল্লাহ আইনের আলোকে দেশ পরিচালনা করবো। স্থানীয় ও জাতীয় বিভিন্ন সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তা সমাধানের চেষ্টা করবো। আমার নির্বাচনী এলাকা তিন উপজেলা নিয়ে গঠিত।

আমি নির্বাচিত হলে দুটি উপজেলা নিয়ামতপুর ও সাপাহারকে পৌরসভায় উন্নীত করবো। বিশেষ করে নিয়ামতপুর উপজেলার যে সমস্ত সমস্যা যেমন শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সমস্যার সমাধান করবো।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর