বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

জিয়া ভেটার্ণ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রথম দিনে চিটাগাং মাস্টার্সের দাপুটে জয়, জালালের হ্যাটট্রিক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৭৬ বার পঠিত
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :চট্টগ্রামে শুরু হয়েছে জিয়া ভেটার্ণ ফুটবল টুর্নামেন্ট–২০২৫। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করে মাদক থেকে দূরে রাখা এবং ঐক্য, শৃঙ্খলা ও ইতিবাচক সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যাশায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল এ টুর্নামেন্টের আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতায় রয়েছে আরএনবি শিপিং লিমিটেড ও সাবিহা এন্টারপ্রাইজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ইসরাফিল খসরু এবং সাবেক জাতীয় ফুটবলার ও বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব মো. জাহেদ পারভেজ চৌধুরী।
এ ছাড়া স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইফুল আলম বাদশা ও জহিরুদ্দীন মোহাম্মদ বাবর।


জিয়া ভেটার্ণ ফুটবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মসিউল আলম স্বপন-এর সভাপতিত্বে এবং মোহাম্মদ সেলিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন বাদল, নগর বিএনপি নেতা কামরুল ইসলাম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর এম. এ. মালেক, জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় সদস্য আবদুল মোমিন সাদ্দাম, আসিফ আহমেদ রাতুল, মো. মামুন উদ্দিন, নাজিম উদ্দিন নাজু, কামরুল হাসান, আরিফুর রহমান, মোহাম্মদ জমির, সাইদ আব্বাস, নজরুল বাবু, সোয়েব মাহমুদ, হায়দার কবির প্রিন্স, ফারুক খান, নুরুল আলম, আব্দুল আলিম স্বপন, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ সোহেল, একরাম, মো. হাসান, মো. ইকবালসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাবেক খেলোয়াড়রা।

মোট ১৩টি দল নিয়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চিটাগাং মাস্টার্স ৫–০ গোলে সিপিএল লিজেন্ডসকে পরাজিত করে। চিটাগাং মাস্টার্সের হয়ে জালাল একাই হ্যাটট্রিকসহ ৩টি গোল করেন এবং আসাদ করেন বাকি ২টি গোল।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর