বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত।

হেলালীর মনোনয়নপত্র সংগ্রহে নগর জামায়াতের পাঁচ থানার আমীর

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১২৯ বার পঠিত
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর পক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নগর জামায়াতের পাঁচ থানার আমীর।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় তারা একযোগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী একজন পরীক্ষিত, সৎ ও জনবান্ধব নেতৃত্ব। তার দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক অভিজ্ঞতা চট্টগ্রাম-১০ আসনের জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন নগর হালিশহর থানা জামায়াতের আমীর ও আসন পরিচালক ফখরে জাহান সিরাজী সবুজ, সহকারী আসন পরিচালক ও ডবলমুরিং থানা জামায়াতের আমীর ফারুখে আজম, পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, খুলশী থানা জামায়াতের আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়া এবং পাহাড়তলী থানা জামায়াতের আমীর ও আসন সচিব নুরুল আলম।

নেতৃবৃন্দ বলেন, আসন্ন নির্বাচনে জনগণের মতামতের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তারা নির্বাচনী আইন, আচরণবিধি ও সংশ্লিষ্ট সকল বিধিমালা যথাযথভাবে মেনে চলার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

মনোনয়ন ফরম সংগ্রহ প্রক্রিয়ায় বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেন বিশিষ্ট সাংবাদিক নেতা এবিএম ইমরান। উপস্থিত নেতারা তার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া নেতারা জানান, আগামী দিনগুলোতে জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ, মতবিনিময় সভা ও গণসংযোগের মাধ্যমে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর রাজনৈতিক দর্শন ও উন্নয়ন ভাবনা সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হবে।

মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে, যা নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর