বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত।

মাটিরাঙ্গার দূর্গম অঞ্চলে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৩৭ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ

ছোটন চৌধুরী, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মাটিরাঙ্গার অত্যন্ত দূর্গম এলাকার দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালের দিকে গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের আওতাধীন সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানবিক সহায়তা হিসেবে শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরে একটি হারমোনিয়াম, রাধাকৃষ্ণ মন্দিরে এক সেট সাউন্ড সিস্টেম, সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী, এলাকার কার্বারী ও ভিডিপি সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও ৫০ টি অসহায় দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি।

এছারাও মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সুমাইয়া ইসলাম ও ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রিজভী স্থানীয় পাহাড়ী ও বাঙ্গালী ২০৪ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।

মান‌বিক ও বিনামূল্যে চিকিৎসা সেবা পে‌য়ে উপকার ভো‌গী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী জানান, প্রত্যন্ত অঞ্চলের পাহাড়ি ও বাঙ্গালীরা টাকার অভাবে মানসম্মত চিকিৎসা সেবা নিতে পারে না। মাটিরাঙ্গা জোন আজ ঘরের দুয়ারে এসে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছে, এজন্য জো‌নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে মাটিরাঙ্গা জোনের উত্তরোত্তর সাফল্য কামনা ক‌রেন।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি জানান, শা‌ন্তি সম্প্রী‌তি ও উন্নয়‌নের ধারাবা‌হিকতায় বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ি বাঙ্গালী সকলের জন্য এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর