বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত।

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৪০ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর আন্দরকিল্লা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালখান এলাকার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব’, ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’—এমন নানা স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জুলাই ঐক্যের সংগঠক আবরার হাসান রিয়াদ বলেন, “আজাদির লড়াইয়ে শহীদ হাদি একটি অনুপ্রেরণার নাম। বাংলাদেশকে আর কোনোভাবেই কারো করদ রাজ্যে পরিণত করার সুযোগ দেওয়া হবে না। শহীদ হাদি যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের পথ দেখিয়ে যাবেন।”

ইন্টেরিম সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, “হাদি হত্যার ঘটনার তিন সপ্তাহ পার হয়ে গেলেও মূল আসামিদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। যে সরকার এই হত্যার বিচার নিশ্চিত করতে ব্যর্থ, সেই সরকার পুরোপুরিভাবেই ব্যর্থ।”

ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, “শহীদ হাদির আদর্শ কোনো দলীয় আদর্শ নয়। এটি স্বাধীনতা, ন্যায়বিচার ও আধিপত্যবিরোধী সংগ্রামের আদর্শ। হাদির উত্তরসূরি হিসেবে আমরা এই সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখব।”

সমাবেশে আরও বক্তব্য দেন তৌফিক ইমরোজ, এস এম শহিদ, আল মামুনসহ অন্যান্য নেতারা। বক্তারা দ্রুত হাদি হত্যার মূল অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর