বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

কাতারে সড়ক দুর্ঘটনায় এক রেমিট্যান্স যোদ্ধা মৃত্যু

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৬৫ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ণ

মোহাম্মদ সাইফুল ইসলাম,কাতার (দোহা): কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দোহা সময় সকাল সাড়ে ৭ টার দিকে রাস্তা পার হতে গেলে একটি ল্যান্ড ক্রুজার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রিপন।

রিপন চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী ২নং নম্বর ওয়ার্ড শরীফ পাড়ার মৃত আবদুল গফুর শরীফের ছেলে। তিনি দুই ভাই ও এক বোনের মধ্যে রিপন সবার বড়।

রিপনের বোনে জামাই মো. সাইফুদ্দিন বলেন, রিপন বাসা থেকে নাস্তা করতে বের হয়েছিলেন। এ সময় তিনি রাস্তা পার হতে গিয়ে গাড়ির নিচে চাপা পড়েন।হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানায়। রিপন কাতারে ক্লিনার কোম্পানিতে কর্মরত ছিলেন, রিপনের মৃত্যুতে তার পরিবার ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে আসছে

রিপন এর মরদেহ স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর