শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ কাপ্তাইয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দ্রঘোনায় ডা. এস.এম. চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত কাপ্তাইয়ে এইচএসসিতে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৩.৫৩ শতাংশ সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, কাদের রাজু-সম্পাদক, রুবেল সাংগঠনিক। কাপ্তাইয়ে ভাল্লুকিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত সীরাতুন্নবীর শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে: মাওলানা নাজিম উদ্দীন

চট্টগ্রামে বড়দিন উপলক্ষে গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৯৭ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায আরেক দফা নগরীর পাথরঘাটা জপমালা রাণী ক্যাথিড্রাল গির্জায় বড়দিনের প্রধান প্রার্থনা অনুষ্ঠিত হয়। এটি চট্টগ্রাম শহরের ক্যাথলিক খ্রিষ্টানদের সবচেয়ে বড় গির্জা।

এর আগে বুধবার রাত থেকেই বিশেষ প্রার্থনা, খ্রিষ্টীয় সংগীত পরিবেশন (ক্যারোল) এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বড়দিন উপলক্ষে নগরীর গির্জাগুলো বর্ণিল সাজে সজ্জিত করা হয়। আলোকসজ্জায় ঝলমল করে গির্জা প্রাঙ্গণ। যিশু খ্রিষ্টের জন্মমুহূর্তসহ তাঁর জীবনের বিভিন্ন ঘটনার প্রতিকৃতি প্রদর্শন করা হয়, যা দেখতে ভিড় করেন ধর্মপ্রাণ খ্রিষ্টানরা।

বুধবার রাত ৯টায় পাথরঘাটা জপমালা রাণী ক্যাথিড্রালে ইংরেজি ভাষায় মহা খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করেন চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার টেরেন্স রড্রিক্স। পরে রাত ১২টায় বাংলায় খ্রিষ্টযাগ পরিচালনা করেন।

পাথরঘাটা জপমালা রানীর গীর্জা প্রধান পুরোহিত ফাদার রিগ্যান ডিকস্ট্র বলেন, প্রভু যিশু পৃথিবীতে এসেছেন শান্তি ও ভালোবাসার বার্তা নিয়ে। আমরা যেন একে অপরের প্রতি সেই ভালোবাসা প্রকাশ করতে পারি। আমাদের দেশ যেন শান্তিতে থাকে এবং সবাই মিলেমিশে শান্তি ছড়িয়ে দিতে পারি—এটাই আমাদের প্রার্থনা।

বৃহস্পতিবার সকাল ৯টায় আবারও বাংলায় খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়। প্রার্থনায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। প্রার্থনা শেষে ধর্মপ্রাণরা একে অপরের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।

পাথরঘাটা গির্জার পাশাপাশি নগরী ও জেলার অন্যান্য গির্জাতেও বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। একই সঙ্গে খ্রিষ্টান পরিবারগুলোর ঘরে ঘরে চলে উৎসবের আমেজ।

ঘরে ঘরে সাজানো হয় ক্রিসমাস ট্রি, তৈরি করা হয় বিশেষ কেক ও নানা ঐতিহ্যবাহী খাবার।
বড়দিন উপলক্ষে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন গির্জায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ ও র‍্যাবের টহলদল গির্জা এলাকায় নিয়মিত টহল দেয়।

এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় পাথরঘাটা জপমালা রাণী ক্যাথিড্রাল গির্জায় সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর