শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ কাপ্তাইয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দ্রঘোনায় ডা. এস.এম. চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত কাপ্তাইয়ে এইচএসসিতে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৩.৫৩ শতাংশ সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, কাদের রাজু-সম্পাদক, রুবেল সাংগঠনিক। কাপ্তাইয়ে ভাল্লুকিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত সীরাতুন্নবীর শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে: মাওলানা নাজিম উদ্দীন

চট্টগ্রামের ফটিকছড়ির সবচেয়ে বড় শপিংমল ফটিক প্লাজার সম্পত্তি বিক্রিতে নিষেধাজ্ঞা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৮৫ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ির সবচেয়ে বড় শপিংমল ফটিক প্লাজার অর্থ আত্বসাৎ সহ নানা অনিয়মের কারনে সকল ধরনের সম্পত্তি বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছেন সুপ্রীম কোটের হাইকোটব বিভাগ।

গতকাল সুপ্রীম কোটের আপিললাড ডিভিশনের বিচারক বিচারপতি ফারাহ মাহাবুব এ নির্দেশ দেন। এর আগে এক্সিস লিভিং লিমিটেড এর চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহারের দায়ের করা মামলার আপীল শুনানী শেষে বিচারক এ আদেশ দেন।

হাইকোটের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ আবদুল হাই ভুইয়া জানান, উচ্চ আদালতের আদেশে বলা হয়.ফটিকছড়ির ফটিক প্লাজার ব্যবস্হাপনা পরিচালক শফিউল আলম ও পরিচালক সুভাষ চন্দ্র বনিক উপজেলা সদরে অবস্হিত ৬ তলা বিশিষ্ট শপিং মলটি প্রাইম ব্যাংকের কাছে দায়বন্ধ। এর বিপরীতে বিপুল পরিমান ঋণ গ্রহন করে ইতোমধ্যে আত্বসাৎ করেছেন।উচ্চ আদালতের আদেশের বিরুদ্বে আপীল বিভাগ শুনানী শেষে আবারো সকল ধরনের সম্পত্তি বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছেন সুপ্রীম কোটের আপীল বিভাগ।

আইনজীবী জানান,ফটিক প্লাজা শপিংমলে থাকা দুই শতাধিক দোকান ব্যাংকের নামে থাকার পরও প্রতিষ্টানের ব্যবস্হাপনা পরিচালক শফিউল আলম ও পরিচালক সুভাষ চন্দ্র বনিক বিভিন্ন ব্যক্তির কাছে গোপনে দোকান সহ বিভিন্ন স্হাপনা বিক্রি করছে। এর পাশাপাশি আদালত ফটিক শপিংমলের সকল ধরনের প্রপাটি ট্রান্সফারের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। এর পাশাপাশি রেজিষ্টার জয়েন্ট স্টক কোম্পানীর (আর জে এস সি) আইন অমান্য করে সকল ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর