বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুল ফাউন্ডেশন কর্তৃক শিক্ষা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৮৬ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ২:১৮ অপরাহ্ণ

ছোটন চৌধুরী, মাটিরাঙ্গা প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুল ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক শিক্ষা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেণী কক্ষে সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষার গ্রহণ কার্যক্রম পরিচালিত হয়।

মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলোচনা কালে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম বিদ্যুৎ । তিনি আরো বলেছেন বৃত্তি পরীক্ষার এমন আয়োজন অত্র এলাকার শিক্ষার মান উন্নয়নো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় মাটিরাঙ্গা উপজেলার মোট ২০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করেছে।

বৃত্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ড. মোকছেদ আলম জানান, মাটিরাঙ্গা উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জনেরও বেশি শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বৃত্তিপ্রাপ্ত শীর্ষ ১০ জন শিক্ষার্থীকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্ত এই ১০ জন শিক্ষার্থীকে আর্থিক সহায়তার পাশাপাশি পরবর্তী এক বছরের জন্য বিশেষ শিক্ষা সহায়তা প্রদান করবে এই ফাউন্ডেশন।

শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের যাচাই করার সুযোগ তৈরি করা। এই ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরীক্ষা চলাকালীন ফাউন্ডেশনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কেন্দ্র পরিদর্শন করেন। এ ধরণের আয়োজন তৃণমূল পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে মন্তব্য করেছেন শিক্ষার্থী অভিভাবকবৃন্দরা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর