বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

ওরা যদি আমাকে মেরে ফেলে, এটি হবে শহীদি মৃত্যু: চমক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৬৩ বার পঠিত
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফুল ওসমান বিন হাদীর ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ও তার সুস্থতা কামনা করে পোস্ট দেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সেই পোস্টের কারণে হত্যার হুমকির মুখে পড়েছেন গত ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির এই যোদ্ধা।

মত প্রকাশের মূল্য কি এতটাই ভয়াবহ? এই প্রশ্নই এখন তোলপাড় তুলেছে শোবিজ অঙ্গন থেকে শুরু করে সামাজিকমাধ্যমে। তবে হত্যার হুমকি নিয়ে নিজের ফেসবুকে মুখ খুলেছেন চমক নিজেই।

এক ভিডিও বার্তায় চমক জানান, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে তাকে। তার ব্যক্তিগত ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন। এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন চমক।

তিনি আরও জানান, তাকে এ পর্যন্ত কয়েকশবার ফোন করা হয়েছে; তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ভিডিওর এক পর্যায়ে চমক বলেন, আমি মনে করি আমি অন্তত দেশের জন্য কিছু করতে পেরেছি। আর যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, তাহলে এটি হবে আল্লাহর পক্ষ থেকে সুন্দর উপহার। এটি হবে শহীদি মৃত্যু।

সবশেষ তিনি ভক্তদের উদ্দেশে বলেন, অনেকেই আমাকে নিরাপদে থাকার কথা বলছেন। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। আমি এ নিয়ে চিন্তিত না। আমি যদি সত্যিই মারা যাই, তাহলে এটি হবে গর্বের। আর আমি গুলি খাওয়ার ভয়ে বাসাতে বসেও থাকব না।

 

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর