বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাঁশখালীতে বন্যার্তদের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। মাটিরাঙ্গায় বন্যায় কর্মহীন ৭০ পরিবার পেল চাল কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফি ও কাজুবাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​”পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই, প্রয়োজন নাগরিক সচেতনতা: চসিক মেয়র” সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক “আবু সাঈদ-ওয়াসিমরা সাহস ও দেশপ্রেমের প্রতীক, ইতিহাস বিকৃতির সুযোগ নেই: চসিক মেয়র” চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন হস্তান্তর করলেন চসিক মেয়র চসিক মেয়রের আশ্বাসে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশন ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়: চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে বাংলাদেশ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১২ বার পঠিত
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের আধিপত্য বজায় রাখল বাংলাদেশ। দুবাইয়ের আইসিসিএ মাঠে অনুষ্ঠিত গ্রুপ ‘বি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। এই জয়ের ফলে গ্রুপ পর্বে অপরাজিত থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করে শেষ চারে পা রাখল তারা।

বাংলাদেশের টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার জাওয়াদ আবরার। তার মাত্র ৩৬ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় সাজানো ৪৯ রানের ঝড়ো ইনিংসে ভর করে শুরুর চাপ সামলে ওঠে দল। তবে দুর্ভাগ্যজনকভাবে ফিফটি মিস করেন এই ব্যাটার।

এরপর রিফাত বেগ (৪৮ বলে ৩৬), অধিনায়ক আজিজুল হাকিম তামিম (৪৮ বলে ২৯) এবং কালাম সিদ্দিকির দায়িত্বশীল ব্যাটিংয়ে (৬০ বলে ৩২) বড় সংগ্রহের পথে এগোয় বাংলাদেশ। শেষ দিকে ফরিদ হাসান তন্ময়ের ৪০ বলে ২৯ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২২৫ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় জুনিয়র টাইগাররা।

২২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। ওপেনার দিমান্থা মহাবিথানা ৪৯ বল খেলে মাত্র ১৩ রান করে সামিউন বাসিরের বলে এলবিডব্লিউ হলে চাপে পড়ে লঙ্কানরা। আরেক ওপেনার ভিরান চামুদিথাও (১২) বেশিক্ষণ টিকতে পারেননি, ইকবাল হোসেন ইমনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। কিথমা উইথানাপাথিরানা শূন্য এবং কাভিজা গামাগে ৯ রানে ফিরলে লঙ্কানদের টপ অর্ডার ধসে পড়ে। অধিনায়ক বিমাথ দিনসারা (১৭) কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও ব্যর্থ হন।

মিডল অর্ডারে চামিকা হিনাটিগালা (৪১) এবং শেষ দিকে আদহাম হিলমির ৩৯ রানের (৩৮ বলে) ঝড়ো ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে ১৮৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

বল হাতে বাংলাদেশের হয়ে সামিউন বাসির ও ইকবাল হোসেন ইমন শুরুতে প্রতিপক্ষকে চাপে রাখেন। আর মাঝের ওভারে শরিয়ার আহমেদ ও আজিজুল হাকিম গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে জয়ের পথ সুগম করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর