শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ কাপ্তাইয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দ্রঘোনায় ডা. এস.এম. চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত কাপ্তাইয়ে এইচএসসিতে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৩.৫৩ শতাংশ সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, কাদের রাজু-সম্পাদক, রুবেল সাংগঠনিক। কাপ্তাইয়ে ভাল্লুকিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত সীরাতুন্নবীর শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে: মাওলানা নাজিম উদ্দীন

কাপ্তাইয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২১ বার পঠিত
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) কাপ্তাই প্রজেক্টে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত বিদ্যালয়টির মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উপব্যবস্থাপক প্রকৌশলী মো. সাইফুর রহমান, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ, শিশু নিকেতন স্কুলের প্রিন্সিপাল রেহানা আক্তার রেখা, সিবিএ সভাপতি মো. বেলাল ও সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক দিপানন্দ বড়ুয়া।
পরে প্রধান অতিথি প্রকৌশলী মাহমুদ হাসান কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর