শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ কাপ্তাইয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দ্রঘোনায় ডা. এস.এম. চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত কাপ্তাইয়ে এইচএসসিতে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৩.৫৩ শতাংশ সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, কাদের রাজু-সম্পাদক, রুবেল সাংগঠনিক। কাপ্তাইয়ে ভাল্লুকিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত সীরাতুন্নবীর শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে: মাওলানা নাজিম উদ্দীন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৯ বার পঠিত
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ

শিক্ষাঙ্গন ডেস্কঃ চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।

জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন।শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড (এইচএসসি), মাদরাসা শিক্ষা বোর্ড (আলিম) ও কারিগরি শিক্ষা বোর্ড (ভোকেশনাল) মিলিয়ে পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। যার মধ্যে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী।

সারাদেশে মোট ২ হাজার ৭৬০টি কেন্দ্রে ৯ হাজার ৩৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন।নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন শিক্ষার্থী।যার মধ্যে পাস করেছে ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন শিক্ষার্থী, পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী।
মাদরাসা শিক্ষা বোর্ডে আলিম পরীক্ষায় অংশ নেয় ৮৯ হাজার ৩২১ জন শিক্ষার্থী। যার মধ্যে পাস করেছে ৫৪ হাজার ৫৪৭ জন শিক্ষার্থী, পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। আলিমে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন।

পাসে ছাত্রীরা, জিপিএ-৫ এগিয়ে ছাত্ররা 
এবছর পাশের হারের দিক থেকে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে ছাত্ররা। এ বছর মোট জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার ৮৪ জনের মধ্যে ছাত্রী ১৯ হাজার ৭২১ জন এবং ছাত্র ২০ হাজার ৩৬৩ জন।

মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। ছাত্রদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন (পাসের হার ৪৭.৭৫ শতাংশ) এবং ছাত্রীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন (পাসের হার ৫৬.৩১ শতাংশ)।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর