বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশকে যে সমীকরণ মেলাতে হবে ৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে আলোচনায় কাইলি জেনার সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুবকের বাড়িতে শোকের মাতম নবম পে-স্কেলে ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি ইউরোপের বিক্ষোভ অভিবাসীদের যে বার্তা দিচ্ছে রাজশাহী যাওয়ার পথে বাবা-মেয়ের মৃত্যু প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কক্সবাজারে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪ সরকার ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাইলেও একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে : প্রধানমন্ত্রী মোংলায় চুরির অভিযোগ স্বীকার করে টাকা মালামাল না দিয়ে উল্টো থানায় চাঁদাবাজির অভিযোগ যুবকের

নবম পে-স্কেলে ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৩ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ

জাতীয় ডেস্কঃ নবম জাতীয় পে স্কেলে সরকারি চাকরিজীবীদের কিছু ভাতা নির্ধারণের বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৩০ জুন ২০২৬ তারিখে পাওয়া মূল বেতনের ভিত্তিতে নির্দিষ্ট কিছু ভাতা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ প্রজ্ঞাপন প্রকাশিত হয়। এর আগে রোববার (১৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতাবহির্ভূত মূল বেতনের শতাংশভিত্তিক কিছু প্রচলিত ভাতা পরবর্তী আদেশ না আসা পর্যন্ত ৩০ জুন ২০২৬ তারিখে পাওয়া মূল বেতনের ভিত্তিতে হিসাব করে দেওয়া হবে।
সরকারের মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যেসব কর্মচারী এ ধরনের ভাতা পেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে।দীর্ঘ ১১ বছরের ব্যবধানে গত ১৯ সেপ্টেম্বর নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে সরকার।
এতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে তিন ধাপে নতুন বেতনকাঠামোর মূল বেতন কার্যকর করার কথা রয়েছে। এ ক্ষেত্রে ৩০ জুন ২০২৬ তারিখে বিদ্যমান মূল বেতনের ভিত্তিতে বেতন সমন্বয় করা হবে।তবে নতুন বেতন আদেশের আওতাবহির্ভূত ভাতাগুলো আপাতত পুরোনো মূল বেতনের হিসাবেই দেওয়া হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর