বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশকে যে সমীকরণ মেলাতে হবে ৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে আলোচনায় কাইলি জেনার সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুবকের বাড়িতে শোকের মাতম নবম পে-স্কেলে ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি ইউরোপের বিক্ষোভ অভিবাসীদের যে বার্তা দিচ্ছে রাজশাহী যাওয়ার পথে বাবা-মেয়ের মৃত্যু প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কক্সবাজারে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪ সরকার ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাইলেও একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে : প্রধানমন্ত্রী মোংলায় চুরির অভিযোগ স্বীকার করে টাকা মালামাল না দিয়ে উল্টো থানায় চাঁদাবাজির অভিযোগ যুবকের

প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৫ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে রংপুর যাওয়ার সময় কলেজের সামনে শিক্ষার্থীদের দেখে বাস থামান প্রধানমন্ত্রী। এ সময় তাঁদের সঙ্গে সেলফি তোলেন এবং খেলাসামগ্রী উপহার দেন তিনি।

এ বিষয়ে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে শিক্ষার্থীরা কলেজের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দেখে বাস থামান এবং শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেন। পরে তিনি শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে কলেজের বিভিন্ন অবকাঠামো উন্নয়নের অনুরোধ জানাই। এখানে দুটি ছাত্রাবাস  এবং একটি হল রুম চেয়েছি, আমাদের চাওয়াগুলো লিখিতভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে যান। সেখান থেকে সড়ক পথে বাসযোগে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন। পরিদর্শন শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর