শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদ সদস্য  অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কাপ্তাইয়ের ৯ মন্দির পাচ্ছে ১ লাখ ৮৬ হাজার টাকা কাপ্তাইয়ে ৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪১ বিজিবি অধিনায়ক নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী শরীরজুড়ে মোমবাতির পোশাক, অভিনেত্রীর কাণ্ড দেখে অবাক ভক্তরা রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ জাতীয় দলের জার্সিতে খেলে অবসর নিতে চান জাহানারা কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৩ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টায় মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় সংলগ্ন পথচারী পারাপার সেতুর নিচে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মুক্তা (৪০) নামের এক নারীর পরিচয় পাওয়া গেলেও অন্য নারীর (আনুমানিক ৪৫) নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তারা দুজনই ওই এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি যানবাহন দুই নারীকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক নারী মারা যান।

খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় মুক্তা নামের অপর নারীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর