শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদ সদস্য  অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কাপ্তাইয়ের ৯ মন্দির পাচ্ছে ১ লাখ ৮৬ হাজার টাকা কাপ্তাইয়ে ৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪১ বিজিবি অধিনায়ক নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী শরীরজুড়ে মোমবাতির পোশাক, অভিনেত্রীর কাণ্ড দেখে অবাক ভক্তরা রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ জাতীয় দলের জার্সিতে খেলে অবসর নিতে চান জাহানারা কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৭ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে গোল্ডেন হিল যুবসমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খেলাধুলা যুবসমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে হবে, যাতে তারা নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জন করতে পারে।

কাপ্তাই উপজেলা জাসাসের সভাপতি নূর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক এবং ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সহসভাপতি হারুনুর রশীদ রতন, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ জাহেদুল ইসলাম, তাঁতীদলের সভাপতি মো. আফছার উদ্দিন, কৃষকদলের সাধারণ সম্পাদক ইকবাল হাসান মাসুদ, কাপ্তাই ইউনিয়ন তাঁতীদলের সভাপতি মহি উদ্দিন এবং কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির সভাপতি জয়নাল আবেদীনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পশ্চিমপাড়া একাদশ ও ইয়ং স্টার শিলছড়ি মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলাটি গোলশূন্য ড্র হয়। আয়োজকেরা জানান, টুর্নামেন্টে মোট ১৭টি দল অংশ নিচ্ছে।

ছবির ক্যাপশন: কাপ্তাইয়ে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর