শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদ সদস্য  অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কাপ্তাইয়ের ৯ মন্দির পাচ্ছে ১ লাখ ৮৬ হাজার টাকা কাপ্তাইয়ে ৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪১ বিজিবি অধিনায়ক নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী শরীরজুড়ে মোমবাতির পোশাক, অভিনেত্রীর কাণ্ড দেখে অবাক ভক্তরা রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ জাতীয় দলের জার্সিতে খেলে অবসর নিতে চান জাহানারা কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কাপ্তাইয়ে আশিকার  আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২২ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি: ‘গ্রামীণ নারীদের অগ্রযাত্রা: নারীর ক্ষমতায়নেই গড়ি সহনশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেইজিং নারী সম্মেলনের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রামীণ নারীদের অধিকার, ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং উন্নয়ন কর্মকাণ্ডে তাঁদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজিৎ  তনচংগ্যার  সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন এম্পাওয়ারমেন্ট প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার তগুন চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন প্রকল্পের সিনিয়র প্রজেক্ট অফিসার সুশোভন চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ১০০ নং ওয়াগ্গা  মৌজার হেডম্যান অরুণ তালুকদার, ইউপি সদস্য অমল কান্তি দে, বিএনপি নেতা অজিত কারবারি । এ ছাড়া নারী সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সুশোভন চাকমা বলেন, গ্রামীণ নারীরা শুধু পরিবারের উন্নয়নেই নয়, কৃষি, খাদ্যনিরাপত্তা, অর্থনীতি ও সামগ্রিক সামাজিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ নানা সামাজিক প্রতিবন্ধকতা, সম্পদের সীমিত প্রাপ্যতা, শিক্ষার অভাব এবং সিদ্ধান্ত গ্রহণে পর্যাপ্ত সুযোগ না থাকায় অনেক নারী তাঁদের যোগ্যতা ও সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে পারেন না।

তিনি বলেন, নারীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি স্তরে নারীর মতামতকে গুরুত্ব দিতে হবে।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ওয়াগ্গা-বড়ইছড়ি প্রধান সড়কের একাংশ প্রদক্ষিণ করে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর