শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদ সদস্য  অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কাপ্তাইয়ের ৯ মন্দির পাচ্ছে ১ লাখ ৮৬ হাজার টাকা কাপ্তাইয়ে ৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪১ বিজিবি অধিনায়ক নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী শরীরজুড়ে মোমবাতির পোশাক, অভিনেত্রীর কাণ্ড দেখে অবাক ভক্তরা রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ জাতীয় দলের জার্সিতে খেলে অবসর নিতে চান জাহানারা কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৮ বার পঠিত
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম: নগরের চক্ষু হাসপাতালের হালিমা রোকেয়া হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগং অনির্বাণ ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান।

লায়ন্স ক্লাব অনির্বাণের প্রতিষ্ঠাতা লায়ন বায়েজিদ সুমনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন লায়ন সোহেল মাহমুদ ও লায়ন সাদিয়া ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার ১ম ভাইস গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর ও গাইডিং লায়ন লায়ন মোস্তাক হোসাইন, লায়ন শেখ শামসুদ্দিন সিদ্দিকী, লায়ন কোহিনূর কামাল, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরীসহ লায়ন্স ও লিও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অনির্বাণ ও লিও ক্লাব অনির্বাণের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অনির্বাণের সভাপতি লায়ন সাজ্জাদ হোসাইন। অনুষ্ঠানে চার্টার উপস্থাপনের পাশাপাশি নতুন ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম, মানবসেবা ও সমাজকল্যাণমূলক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

লায়ন্স ক্লাব অনির্বাণের প্রতিষ্ঠাতা লায়ন বায়েজিদ সুমন বলেন,
“সেবার জগতে লায়ন্স ক্লাব একটি অনন্য সংগঠন। মানবতার সেবায় লায়ন্সের দীর্ঘদিনের ঐতিহ্য ও মূল্যবোধকে ধারণ করে লায়ন্স ক্লাব অনির্বাণ তার কার্যক্রম পরিচালনা করবে। মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই হবে আমাদের মূল লক্ষ্য।”

প্রধান অতিথি লায়ন আবু বক্কর সিদ্দিক বলেন, “লায়ন্স ক্লাব অনির্বাণ ও লিও ক্লাব অনির্বাণের যাত্রা মানবসেবার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। মানুষের কল্যাণে লায়ন্সের সেবার আদর্শকে ধারণ করে ক্লাব দুটি সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”

অনুষ্ঠানে বক্তারা লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের নতুন যাত্রাকে স্বাগত জানান এবং মানবসেবা, নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নে ক্লাবটির কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে লায়ন্স ক্লাব অনির্বাণ ও লিও ক্লাব অনির্বাণের সেবামূলক কার্যক্রমের নতুন অধ্যায়ের সূচনা হলো।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর