শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদ সদস্য  অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কাপ্তাইয়ের ৯ মন্দির পাচ্ছে ১ লাখ ৮৬ হাজার টাকা কাপ্তাইয়ে ৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪১ বিজিবি অধিনায়ক নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী শরীরজুড়ে মোমবাতির পোশাক, অভিনেত্রীর কাণ্ড দেখে অবাক ভক্তরা রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ জাতীয় দলের জার্সিতে খেলে অবসর নিতে চান জাহানারা কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সততা ও নিষ্ঠায় জাগ্রত হোক মানবিক নেতৃত্ব: বীর চট্টগ্রাম মঞ্চে ইয়াছিন রেজা চৌধুরীকে সংবর্ধনা।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪৭ বার পঠিত
আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : নগরীর বীর চট্টগ্রাম মঞ্চ অফিসের কনফারেন্স হলে আইন ও অধিকার সংস্থার উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সংস্থার সিনিয়র সদস্য আলহাজ্ব ইয়াছিন রেজা চৌধুরীকে এই সংবর্ধনা জানানো হয়।

​সংস্থার সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক।

​সাংগঠনিক সম্পাদক অভিজিৎ রায় পুলক এবং মহিলা সম্পাদিকা রেবা বড়ুয়ার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট দিদারুল আলম চৌধুরী।

​সংবর্ধিত অতিথি আলহাজ্ব ইয়াছিন রেজা চৌধুরী তাঁর বক্তব্যে আবেগঘন স্মৃতিচারণ করে বলেন, “আমার পিতার শত বছরের স্মৃতিবিজড়িত ‘লাকী লুঙ্গী স্টোর’ থেকেই আমার বেড়ে ওঠা। সততাকে পুঁজি করে চলেছি বলেই আজ সাধারণ ব্যবসায়ীরা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তাঁদের আস্থা ও প্রত্যাশা পূরণে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করতে আমি সম্পূর্ণ প্রতিশ্রুতবদ্ধ।”

​অনুষ্ঠানে বক্তারা বলেন, সততা ও নিষ্ঠার মাধ্যমেই এক একজন মানবিক নেতা গড়ে ওঠেন, যা বর্তমান সমাজে অত্যন্ত প্রয়োজন।

​শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন:

  • ​রোটারিয়ানবৃন্দ: রোটারিয়ান মোহাম্মদ শাহাজাহান, রোটারিয়ান রকি উদ্দীন রিপন, রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু, রোটারিয়ান জাকারিয়া সোহেল, রোটারিয়ান সুদীপ কুমার চন্দ
  • ​আইনজীবী ও শিক্ষাবিদ: অধ্যক্ষ শিমুল বড়ুয়া, অ্যাডভোকেট জামিল আহসান, অ্যাডভোকেট সুমন দে
  • ​সংগঠন প্রতিনিধি ও ব্যক্তিত্ব: যুগ্ম সম্পাদক অলক রায়, ছালেহ জঙ্গি এবং আইনের ছাত্র দীপ্ত রায় সহ প্রমুখ।
Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর