শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদ সদস্য  অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কাপ্তাইয়ের ৯ মন্দির পাচ্ছে ১ লাখ ৮৬ হাজার টাকা কাপ্তাইয়ে ৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪১ বিজিবি অধিনায়ক নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী শরীরজুড়ে মোমবাতির পোশাক, অভিনেত্রীর কাণ্ড দেখে অবাক ভক্তরা রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ জাতীয় দলের জার্সিতে খেলে অবসর নিতে চান জাহানারা কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান ২০২৪ ও ২০২৫ উপলক্ষে সিএমপিতে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩১ বার পঠিত
আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান ২০২৪ ও ২০২৫ উপলক্ষে আজ ০৪ অক্টোবর ২০২৬ খ্রি. দুপুর ১২টা ০০ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়া পুলিশ লাইন্স শুটিং ক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী।

অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের সন্তানদের মধ্য থেকে মোট ৬০ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মাহিয়া আমিন মাহি ও মোহাম্মদ তামিম রেজা তাদের অনুভূতি ও অভিব্যক্তি ব্যক্ত করেন এবং বাংলাদেশ পুলিশের আইজিপি ও সিএমপির পুলিশ কমিশনার মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের আরও যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু পড়াশোনায় ভালো ফলাফল অর্জন নয়, এর পাশাপাশি দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে ধারণ করতে হবে। ভবিষ্যতে নিজেদের অর্জিত জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এছাড়াও তিনি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ইতিবাচক ও গঠনমূলক বিষয় গ্রহণ এবং ক্ষতিকর ও নেতিবাচক বিষয় পরিহার করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) জনাব অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)-সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর