বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু করল যুক্তরাষ্ট্র

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১৪ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসে আগ্রহী বিশ্বজুড়ে ধনী ব্যক্তিদের জন্য নতুন এক ভিসা কর্মসূচি চালু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ‘ট্রাম্প গোল্ড ভিসা’ নামের এই বিশেষ ভিসার ঘোষণা প্রথমে মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেন ট্রাম্প। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপেও বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ট্রুথ সোশ্যালে প্রকাশিত সেই পোস্টে ট্রাম্প লিখেছেন, যোগ্য ও যাচাইকৃত আগ্রহী ব্যক্তিদের জন্য দারুণ খবর! ট্রাম্প গোল্ড ভিসা এখন চালু। মার্কিন নাগরিকত্ব অর্জনের সরাসরি পথ হিসেবে কাজ করবে এই ভিসা। আমাদের মহান মার্কিন কোম্পানিগুলো তাদের মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে।

মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানান, এই ভিসার জন্য আবেদন করতে হলে আগ্রহী ব্যক্তিদের ‘trumpcard.gov’ ওয়েবসাইটে প্রবেশ করে ‘অ্যাপ্লাই নাউ’ বাটনে ক্লিক করতে হবে। সেখানে পাওয়া আবেদন ফরম পূরণ করে জমা দেওয়ার সময় দিতে হবে ১৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ২১ হাজার টাকা)। ভিসা প্রসেসিং ফি হিসেবে এই অর্থ গ্রহণ করবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।

আবেদন যাচাই শেষে আবেদনকারীকে জানানো হবে পরবর্তী ধাপের কথা। আর সেই ধাপে ভিসার জন্য ‘চাঁদা’ বা উপহার হিসেবে দিতে হবে আরও ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ১৪ লাখ টাকা)। ওয়েবসাইটটিতে এ অর্থকে সরাসরি ‘গিফট’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের দাবি, এই গোল্ড ভিসার মর্যাদা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের সমতুল্য। অর্থাৎ, যারা এই ভিসা পাবেন, তারা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার অনুমতি অর্জন করবেন যেমনটা গ্রিন কার্ডধারীরা পেয়ে থাকেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর