বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৪ বার পঠিত
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ

এস এ সাগর দাস: নওগাঁর নিয়ামতপুর উপজেলার ১নং হাজিনগর ইউনিয়নের হাসুরা গ্রামের সুবলের মোড় থেকে খানকা মাজার শরীফ গেট পর্যন্ত রাস্তার দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে উন্নয়নমূলক কাজ করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোছাম্মৎ রোজিনা বেগম।

স্থানীয়দের চলাচলের গুরুত্বপূর্ণ এ সড়কটি সামান্য বৃষ্টিতেই কাদাপানি ও জলাবদ্ধতার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দুর্ভোগ পোহাতে হয় বলে জানা গেছে।
মোছাম্মৎ রোজিনা বেগম বলেন, “এই রাস্তার মানুষের কষ্ট আমি নিজ চোখে দেখেছি। একটু বৃষ্টি হলেই চলাচল করা খুব কঠিন হয়ে যায়। মানুষের এই দুর্ভোগের কথা বিবেচনা করে আমি আমার নিজ অর্থায়নে রাস্তার উন্নয়নমূলক কাজ করার উদ্যোগ নিয়েছি। মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা থেকেই এই কাজ করা।”

তিনি আরও বলেন, এলাকার মানুষের দৈনন্দিন চলাচলে যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার চেষ্টা করছেন তিনি।

স্থানীয়রা জানান, রাস্তার উন্নয়নমূলক কাজের ফলে ওই এলাকার মানুষের চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে রাস্তাটির স্থায়ী উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ প্রয়োজন বলেও তারা মত দেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর