বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন কাপ্তাই লেকের ১৬ জলকপাট আবার খুলে পানি নিষ্কাশন

আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৪ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ

সোহেল আমিন: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ্ থানা পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আকবরশাহ্ থানায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনা অনুযায়ী বিভিন্ন সময়ে করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। আকবরশাহ্ থানায় কর্মরত এএসআই মিঠন চন্দ্র ঘোষ প্রযুক্তিগত ও আইনানুগ প্রক্রিয়ায় মোবাইল ফোনগুলো উদ্ধার করেন।

পরে মঙ্গলবার আকবরশাহ্ থানায় আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া ১০টি মোবাইল ফোনের প্রকৃত মালিকদের কাছে তা হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আলমগীর হোসেন, পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ রুহুল আমিন লাবু এবং আকবরশাহ্ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে আকবরশাহ্ থানা পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপ-পুলিশ কমিশনার (পশ্চিম বিভাগ) মোঃ আলমগীর হোসেন বলেন, “এক মাসে ১০টি মোবাইল ফোন উদ্ধার করা আমাদের জন্য বড় সফলতা। চট্টগ্রামে যারাই মোবাইল ফোন হারিয়ে থাকেন, তারা যেন দ্রুত পার্শ্ববর্তী থানায় যোগাযোগ করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর