বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন কাপ্তাই লেকের ১৬ জলকপাট আবার খুলে পানি নিষ্কাশন

সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২০ বার পঠিত
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ

সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে দ্বিতীয় বারের মত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশন এর গোল্ড মেডেল ভিত্তিক ‘মেধা উৎসব ২০২৬’।

২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত এক জন ছাত্র ও একজন ছাত্রীকে গোল্ড মেডেল, এ-প্লাস প্রাপ্ত ৭৩ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-সম্মাননা সনদ ও নগদ অর্থ পুরস্কার, ভালো ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা এবং মেধার বিশেষ স্বীকৃতি প্রদানের লক্ষ্যে মেধা উৎসবের পথিকৃৎ ‘সৈয়দ হারুন ফাউন্ডেশন’ এ আয়োজন করে।

ফাউন্ডেশনটির চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এম.জে.এফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উৎসবে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য,নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক।

বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন সদ্য সাবেক সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার, নারী উদ্যেক্তা তামান্না ফারুক থিমা, ফাউন্ডেশনটির অন্যতম পরিচালক সৈয়দা শারমিন আক্তার প্রমূখ।

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এবারের মেধা উৎসব ছিল গত বছরের আয়োজনের ধারাবাহিকতায় দ্বিতীয় আয়োজন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সেনবাগ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এবারের আয়োজনে ছাত্রদের মধ্যে সর্বোচ্চ গড় নম্বর অর্জন করে গোল্ড মেডেল লাভ করে শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ শাহেদুল আলম। তিনি মোট ১১৬১ নম্বর পেয়ে ৯২.৮৮ শতাংশ গড় নম্বর অর্জন করেন। ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ গড় নম্বর অর্জন করে গোল্ড মেডেল লাভ করে তেমুহনী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা ফয়সাল আয়েশা। তিনি মোট ১১৩৮ নম্বর পেয়ে ৯১.০৪ শতাংশ গড় নম্বর অর্জন করেন।

শিক্ষার্থীদের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফলকেও বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়। সর্বোচ্চ ১১ জন এ-প্লাস অর্জন করায় সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে সর্বোচ্চ এ-প্লাস অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অন্যদিকে ৮০ শতাংশ পাশের হার অর্জন করায় ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে সর্বোচ্চ পাশের হার অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলকে শুধু পরীক্ষার ফলাফল হিসেবে না দেখে সামাজিকভাবে স্বীকৃতি ও সম্মান জানানোর মাধ্যমে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাফল্যকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা সম্ভব।

সৈয়দ হারুন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবিক সহায়তা, চিকিৎসা সহায়তা, সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। মেধা বৃত্তি ও শিক্ষা সহায়তা, লাখপতি প্রকল্প, ‘স্বপ্নের বাজার’, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সহায়তা, প্রযুক্তি ও রোবটিক্সভিত্তিক উদ্যোগসহ বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় ‘মেধা উৎসব’ ফাউন্ডেশনের শিক্ষা-কেন্দ্রিক অন্যতম প্রধান আয়োজন হিসেবে পরিচালিত হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মেধাকে উৎসাহিত করা, সাফল্যকে মর্যাদা দেওয়া এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগানোই ‘মেধা উৎসব’-এর মূল লক্ষ্য। শুধু ব্যক্তিগত মেধা ও সাফল্য নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অর্জনকেও একই সঙ্গে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সেনবাগের সামগ্রিক শিক্ষাঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে এ আয়োজন অব্যাহত থাকবে।

সৈয়দ হারুন ফাউন্ডেশনের এ আয়োজনে কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের ব্যাপক অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি পরিণত হয় সেনবাগের শিক্ষা ও মেধার এক মিলনমেলায়।পরে জনপ্রিয় কন্ঠ শিল্পী মনির খানের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর