বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন কাপ্তাই লেকের ১৬ জলকপাট আবার খুলে পানি নিষ্কাশন

সীতাকুণ্ডে স্বামীর সঙ্গে ঝগড়ার পর সন্তানসহ স্ত্রী নিখোঁজ, ৪৮ ঘণ্টাতেও মেলেনি সন্ধান

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৩ বার পঠিত
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে দেড় বছরের কন্যাসন্তানকে নিয়ে ইসরাত জাহান (২২) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত ৮ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমত নগর এলাকার নিজ বসতবাড়ি থেকে তিনি কাউকে কিছু না বলে বের হয়ে যান।

​নিখোঁজের পর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পেয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহবধূর স্বামী ফাহিম হোসেন (২৪)।

​অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর পূর্বে ইসলামী শরীয়ত মোতাবেক ফাহিম হোসেনের সাথে ইসরাত জাহানের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ইয়াশা হাসান নামে দেড় বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য ও ঝগড়া-ঝাটি হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৮ সেপ্টেম্বর দুপুরে ঝগড়ার একপর্যায়ে ইসরাত জাহান তার শিশুকন্যাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান।

​এর আগেও গত ২৬ ফেব্রুয়ারি না জানিয়ে ফটিকছড়ি চলে গেলেও পরবর্তীতে পারিবারিক আপস-মীমাংসার মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হয়েছিল।

​নিখোঁজ গৃহবধূ ও সন্তানের সুরক্ষার বিষয়ে চিন্তিত হয়ে পরিবারটি আইনের আশ্রয় নিয়েছে। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর