বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন কাপ্তাই লেকের ১৬ জলকপাট আবার খুলে পানি নিষ্কাশন

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই প্রতিষ্ঠানকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৮ বার পঠিত
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে  ১টা ৩০ মিনিট  পর্যন্ত কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জেটিঘাট এবং ৫ নম্বর ওয়ার্ডের নতুনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র।

অভিযানকালে জেটিঘাট বাজারের দ্বীপ রেস্টুরেন্টের  মালিক মো. সোহেলকে হোটেলের রান্নাঘর অপরিষ্কার রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে নতুনবাজারের মিজান কুলিং কর্নারের মালিক ফখরুল ইসলামকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৮ ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন, কাপ্তাই স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তোফায়েল আহমেদ এবং কাপ্তাই থানার এসআই মো. তানভীর ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

অভিযান চলাকালে দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখাসহ অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক ও পরামর্শ দেওয়া হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর