বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরী?

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৮ বার পঠিত
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ

বিনোদন ডেস্কঃ ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরীর বিয়ে নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছেন এ অভিনেত্রী।

তবে এমন খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়ে পূজা জানিয়েছেন, বিয়ের তারিখ ও আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হলে তিনিই সবাইকে জানাবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে ভক্তদের সতর্ক করে এক বার্তায় পূজা চেরী বলেন, ‘অনুগ্রহ করে মিথ্যা ও ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন।

বিয়ের তারিখ ও অন্যান্য সবকিছু আমি নিজেই আগে থেকে জানিয়ে দেব।’চলতি বছরের মার্চে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা জানিয়েছিলেন, তিনি ইতোমধ্যে ‘এনগেজড’।

তার জীবনসঙ্গী বিনোদন জগতের বাইরের একজন মানুষ বলেও জানিয়েছিলেন অভিনেত্রী। তবে হবু বর সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। প্রকাশ করেননি বিয়ের নির্দিষ্ট তারিখও।
এরপর গত আগস্টে গুঞ্জন ছড়ায়, গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন পূজা। তখনও বিষয়টি অস্বীকার করেন তিনি।সে সময় পূজা জানিয়েছিলেন, বিয়ে তার জীবনের একটি বড় সিদ্ধান্ত। তাই এটি গোপনে করার কোনো ইচ্ছা নেই তার। সময় হলে সবাইকে জানিয়ে, উৎসবমুখর পরিবেশেই নতুন জীবন শুরু করতে চান তিনি।

এবার ১৬ সেপ্টেম্বর বিয়ের গুঞ্জন ছড়ানোর পরও নিজের অবস্থান পরিষ্কার করেছেন পূজা। তার বক্তব্য অনুযায়ী, বিয়ের তারিখ কিংবা আয়োজন নিয়ে কোনো সিদ্ধান্ত হলে তা তিনিই সবাইকে জানাবেন।

এ কারণেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও, পূজা চেরি বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এটিকে গুঞ্জন হিসেবেই ধরে নেওয়া হচ্ছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর