বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৬৫৮

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৫ বার পঠিত
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৩০ জন। আর ২০২৩ সালের অক্টোবর থেকে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৬৫৮ জন।

সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় আহত আরও দুই ফিলিস্তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে এ পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৬৫৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ৬২২ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কারণে গাজায় ব্যাপক প্রাণহানি ও মানবিক সংকট তৈরি হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তথ্যসূত্র : আল-জাজিরা

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর