শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ কাপ্তাইয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দ্রঘোনায় ডা. এস.এম. চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত কাপ্তাইয়ে এইচএসসিতে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৩.৫৩ শতাংশ সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, কাদের রাজু-সম্পাদক, রুবেল সাংগঠনিক। কাপ্তাইয়ে ভাল্লুকিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত সীরাতুন্নবীর শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে: মাওলানা নাজিম উদ্দীন

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা দেবে সরকার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৩৫ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারকে এককালীন ২০ লাখ টাকা এবং আহতদের এককালীন ৫ লাখ টাকা দেবে সরকার। এছাড়া আহতদের বিনামূল্যে চিকিৎসা অব্যাহত রাখা হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, মাইলস্টোনে যারা মারা গেছেন তাদের পরিবারকে ২০ লাখ টাকা এককালীন এবং আহতদের এককালীন ৫ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া আহতদের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। সেক্ষেত্রে তাদের একটা রেজিস্ট্রেশন কার্ডও করে দেওয়া হবে।

গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২৮ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ৩ জন অভিভাবক, ১ জন আয়া এবং বিমানের পাইলটসহ ৩৬ জন মারা যান। এছাড়া এ ঘটনায় দগ্ধ হয়েছেন অনেকে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর