বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

লালদিঘীতে সমাপনী সমাবেশ পরবর্তী পরিচ্ছন্নতা অভিযান নগর জামায়াতের

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩০ বার পঠিত
আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম লংমার্চের চট্টগ্রাম অংশের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পর ঐতিহাসিক লালদিঘী ময়দান ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ।

রোববার সমাপনী সমাবেশ পরবর্তী এ পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

এসময় তিনি বলেন, “পরিচ্ছন্নতা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক ও নাগরিক দায়িত্বও। একটি বড় কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার পর সমাবেশস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্বেরই অংশ। আমরা চাই, যেকোনো গণতান্ত্রিক ও রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জনবান্ধব হোক।”

তিনি আরও বলেন, লালদিঘী ময়দান চট্টগ্রামের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ একটি স্থান। এ স্থানটির সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক কর্মসূচি শেষে নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে দায়িত্বশীলতার একটি দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব।

পরিচ্ছন্নতা অভিযানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, জামায়াত নেতা মুহাম্মদ ফেরদৌসসহ নগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় নেতৃবৃন্দ লালদিঘী ময়দান, আশপাশের সড়ক ও সমাবেশস্থলের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্ধারিত স্থানে অপসারণ করেন।

নগর জামায়াত নেতৃবৃন্দ বলেন, “জনগণের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি নগরীর পরিবেশ, পরিচ্ছন্নতা ও জনদুর্ভোগের বিষয়েও আমরা সচেতন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর