বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

কাপ্তাইয়ে দেশীয় মদ তৈরির অবৈধ কারখানায় বিজিবির অভিযান, বিপুল সরঞ্জাম জব্দ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৮ বার পঠিত
আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ

ঝুলন দত্ত,  কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে দেশীয় মদ তৈরির একটি অবৈধ কারখানার সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কারখানা থেকে তৈরি মদ, মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীনস্থ কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ বৈরাগী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্। অভিযানটি নায়েব সুবেদার মোহাম্মদ ইব্রাহিমের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

বিজিবি জানায়, অভিযানের সময় এলাকায় দেশীয়ভাবে মদ উৎপাদনের একটি অবৈধ কারখানা পাওয়া যায়। তবে কারখানাটিতে কোনো মালিককে পাওয়া যায়নি। সেখান থেকে ৩টি জেনারেটর, ১২টি প্লাস্টিকের ড্রাম, ১৫০টি সিলভারের হাঁড়ি, রাসায়নিক উপকরণভর্তি ৩টি বোয়াম এবং ৩০ লিটার তৈরি মদ জব্দ করা হয়।

এছাড়া প্রায় ১ হাজার ৫০০ লিটার মদ তৈরির জন্য সংরক্ষণ করা কাঁচামালও জব্দ করা হয়েছে। জব্দ করা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৯১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

জব্দ করা মদ ও মদ তৈরির সরঞ্জাম পুলিশ কর্তৃক ধ্বংস এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস নোটে জানানো হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর