বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.) ছিলেন বেঙ্গল প্রথম,বহুমুখী প্রতিভাবান: আলোচনায় বক্তারা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪৩ বার পঠিত
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ

ছায়েদ আহামেদ, হাতিয়া: হাতিয়া দ্বীপের আলোকবর্তিকা, প্রখ্যাত হাদিস বিশারদ ও প্রথিতযশা আলেমেদ্বীন মুহাদ্দিছ রুহুল আমিন(রাহ.) স্মরণে এক আলোচনা ও দু’আর মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসায় ‘মুহাদ্দিছ রুহুল আমিন(রাহ.) ফাউন্ডেশন এ সভার আয়োজন করেন।

বিশ শতকের মাঝামাঝি সময়ের এক অনন্য ও বহুমুখী প্রতিভাবান ইসলামি পণ্ডিত এবং প্রখ্যাত হাদিস বিশারদ মাওলানা মুহাদ্দিছ রুহুল আমিন(রাহ.)। অবিভক্ত পাকিস্তান আমলে ধর্মীয়, সামাজিক ও শিক্ষাগত পুনর্জাগরণে তিনি এক স্মরণীয় অবদান রেখে গেছেন।১৯৫৯ সালে ঢাকা আলেয়া মাদ্রাসা থেকে প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করায় তৎকালীন ফিল্ড মার্শাল আইয়ুব খাঁন গোল্ড ম্যাডেল পুরস্কার প্রদান করেন। এবং বেঙ্গল প্রথম ঘোষণা করেন।সে থেকে মুহাদ্দিছ রুহুল আমিন(রাহ.) বেঙ্গল হুজুর নামেও পরিচিত। তাঁর জন্ম ১৯৩৯ সালে এবং ২০০৬ সালের ৭জুন তিনি মৃত্যু বরন করেন।

স্মরণসভায় বক্তারা মুহাদ্দিছ রুহুল আমিন(রাহ.) এর শিক্ষা ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, মাওলানা মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.) ছিলেন বহুমুখী প্রতিভাবান ও বেঙ্গল প্রথম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাদ্দিছ আবুল আকাশেম বলেন, মুহাদ্দিছ রুহুল আমিন(রাহ.) ছাত্রদের খুব সন্দর ও ধীরস্থিরভাবে পড়াতেন। সব ছাত্রকে নিজের সন্তানের মত মনে করতেন। তাঁকে সকলে শ্রদ্ধা করতেন। রাগ আসলে তিনি নিচের দিকে তাকিয়ে থাকতেন। তাঁর বয়ানে সকলে নিরব ও মুগ্ধ হয়ে থাকতেন। তাঁকে সবাই বেঙ্গল হুজুর ও মুহাদ্দিছ হুজুর নামে জানতেন। তিনি ছিলেন আলেমে হক্কানি।

অনুষ্ঠানে হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বাহাউদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ‘মুহাদ্দিছ রুহুল আমিন(রাহ.) ফাউন্ডেশন’র চেয়ারম্যান জিয়াউল ইসলাম।

আলোচনা করেন- মুহাদ্দিছ হুজুরের সুযোগ্য উত্তরসূরী মাওলানা তাওফিকুল ইসলাম, মাওলানা এইউএম ইদ্রিস,মাস্টার বোরহানুল ইসলাম, হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আ.ফ.ম আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবুল কালাম, মাওলানা কাজী আব্দুর রহিম ও কবি আমিনুল এহছান মিলাদ প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় শতাধিক মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে মুহাদ্দিছ রুহুল আমিন(রাহ.) আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর