বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

কাপ্তাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা 

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৩ বার পঠিত
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: কখনো ভগবান শ্রী কৃষ্ণের বিশ্বরুপ, কখনোও রাধা কৃষ্ণের যুগলবন্ধী, কংস রাজা, শিশু কৃষ্ণ, শিশু পাল, মা যশোদা, দৈবকি প্রভৃতি অপরুপ সেজে অংশ নিয়েছে জন্মাষ্টমীর শোভাযাত্রায় ঢাক ঢোল এবং মোটর শোভাযাত্রা সহযোগে  শত শত নারী পুরুষ ভক্ত শিষ্য।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার (  ৪ সেপ্টেম্বর )  সকাল  ১১  টায়  কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে চন্দ্রঘোনা  কেপিএম কয়লার ডিপু  হরিমন্দির হতে জন্মাষ্টমীর মহা শোভাযাত্রা বের হয়ে কাপ্তাই সড়ক হয়ে উপজেলা সদর পরিভ্রমণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। কাপ্তাই উপজেলা বিভিন্ন মন্দিরের ভক্ত, পুজারী এবং সনাতনি সমাজের শত শত ভক্ত, সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ মহাশোভাযাত্রায় অংশ নেন।

এর আগে কেপিএম কয়লার ডিপু হরি মন্দির প্রাঙ্গন হতে  মহাশোভা যাত্রার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার ( ভূমি )  নেলী রুদ্র।

পরে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সমলেন্দু বিকাশ দাশের সভাপতিত্বে  কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক  ঝুলন দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  রাঙামাটি জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা।  এসময় তিনি বলেন , বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার সরকার। এখানে কোন সাম্প্রদায়িকতার স্থান নেই৷ এই পাহাড়ে দীর্ঘ দিন ধরে সকল সম্প্রদায়ের লোকজন একসাথে বসবাস করে আসছেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,   রাঙামাটি জেলা বিএনপি সহ সভাপতি ডা রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট কাপ্তাই উপজেলার আহবায়ক জগদীশ চন্দ্র দাশ।

আলোচনা সভায় ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন,  বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট রাঙামাটি জেলার যুগ্ম আহবায়ক  রূপক মল্লিক রাতুল, কেপিএম কয়লার  ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির কার্যক্ররি সভাপতি রতন কান্তি মল্লিক, ইউপি সদস্য নীল কান্ত মল্লিক, কাপ্তাই উপজেলার পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সন্তোষ বিকাশ দাশ,  উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাপ্পা দে সহ সনাতনী সম্প্রদায়ের ভক্তরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য। গীতা পাঠ করেন আশুতোষ মল্লিক।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মহা শোভাযাত্রায় অংশগ্রহনকারী এবং যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে  ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে চন্দ্রঘোনা মিশন এলাকা শ্রী শ্রী গৌর নিতাই  নামহট্র বলরাম সংঘের আয়োজনে এদিন সকাল  সাড়ে ৯ টায় চন্দ্রঘোনা মিশন এলাকা মন্দির প্রাঙ্গন হতে একটি  শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মিশন এলাকা এবং চন্দ্রঘোনা দোভাষী বাজার এলাকা প্রদক্ষিণ করে লিচুবাগান কুষ্ঠ হাসপাতালে এসে শেষ হয়। এসময় উদ্বোধনী বক্তব্য রাখেন মিশন এলাকা শ্রী শ্রী গৌর নিতাই  নামহট্র বলরাম সংঘের সভাপতি পালক মাধব দাস।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর